ওয়েব ডেস্ক; ১৮ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশীয় তিরন্দাজী প্রতিযোগিতা ২০২৫ – এ তাঁদের সর্বকালীন সেরা পারফর্ম্যান্সের জন্য ভারতীয় তিরন্দাজী দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশীয় তিরন্দাজী প্রতিযোগিতা ২০২৫ – এ তাঁদের সর্বকালীন সেরা পারফর্ম্যান্সের জন্য আমাদের তিরন্দাজী দলকে অভিনন্দন। তাঁরা ৬টি সোনা সহ ১০টি পদক জয় করেছেন। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হ’ল – ১৮ বছর পর, পুরুষদের রিকার্ভ বিভাগে ঐতিহাসিক স্বর্ণপদক জয়। এছাড়া, ব্যক্তিগত বিভাগ এবং কম্পাউন্ড টাইটেল ডিফেন্সেও ভারতীয় প্রতিযোগীরা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এই সাফল্য প্রকৃত অর্থেই অত্যন্ত উল্লেখযোগ্য, আগামী দিনের বহু খেলোয়াড় এর থেকে অনুপ্রাণিত হবেন”।