ওয়েব ডেস্ক; ২৯ এপ্রিল: শনিবার কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে পুরসভার উদ্যোগে ডেঙ্গু সচেতনতা নিয়ে মিছিলের আয়োজন করা হয়। সেই ভাবেই ১১৪ নম্বর ওয়ার্ডে মিছিল করা হয়। ১১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী বাজার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কুদঘাট বাজারে। উপস্থিত ছিলেন ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল।
গতকাল ২৮ শে এপ্রিল ডেঙ্গু সচেতনতা নিয়ে কলকাতা পুরসভার উদ্যোগে কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা নিয়ে মিছিলের আয়োজন করা হয়েছিল, কেন্দ্রীয় দপ্তরের আশেপাশের এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সহ অনেকেই।
