কলকাতা; ৪ নভেম্বর : জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল বুধবার সন্ধ্যায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ। তাঁরা দুজনে রাজ্যে বিদ্যুৎ, পাওয়ার সিস্টেম, বন্দর, সিমেন্ট এবং ইস্পাত খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন।
