ওয়েব ডেস্ক; ৯ জানুয়ারি : ইন্ডিয়া পোস্ট একটি আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতার আয়োজন করছে। এই বছরের বিষয় – ‘ডিজিটাল জগতে মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ কেন জরুরি, সেই বিষয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।” ‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ( UPU)’-এর তত্ত্বাবধানে আগামী ১০ মার্চ, ৯ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, গ্যাংটক এবং পোর্টব্লেয়ারে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রতিযোগীরা পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র এবং নির্দেশাবলী অনুযায়ী তাদের আবেদন জমা দিতে পারবেন।

বিজয়ীরা বৃত্ত স্তরে এবং জাতীয় স্তরে আকর্ষণীয় নগদ পুরস্কার পাবেন। ‘UPU’ দ্বারা নির্বাচিত শ্রেষ্ঠ চিঠিটির জন্য থাকবে স্বর্ণপদক এবং সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত ‘UPU’ সদর দপ্তর ভ্রমণের সুযোগ অথবা ‘UPU’-এর সিদ্ধান্ত অনুযায়ী অন্য কোনো আকর্ষনীয় পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *