ওয়েব ডেস্ক; ২৪ জুলাই: অনলাইন জালিয়াতি নিয়ে প্রতিদিনই বিভিন্ন ঘটনা ঘটছে। অনলাইনে আর্থিক জালিয়াতির শিকার হচ্ছেন বহু মানুষ। সম্প্রতি কেষ্টপুরের বাসিন্দা সুব্রত ব্যানার্জি অনলাইনে আর্থিক জালিয়াতির শিকার হয়েছিলেন ।

প্রায় লক্ষাধিক টাকার আর্থিক জালিয়াতি হয় তার সাথে। তার অভিযোগে তিনি জানান, whatsapp এর মাধ্যমে একটি পার্ট টাইম কাজের অফার আসে। সেখানে বিভিন্ন কোম্পানির ভিডিও দেখতে হবে ইউটিউবে। যতগুলি তিনি ভিডিও দেখবেন তার ওপর ভিত্তি করে তিনি মোটা অংকের পারিশ্রমিক পাবেন। এই সুযোগ তিনি ছাড়তে চাইলেন না। যাদের সঙ্গে তিনি এই কাজের বিষয়ে কথা বলেছিলেন তারা সুব্রত বাবুকে একটি টেলিগ্রাম গ্রুপে জয়েন করান। সেই গ্রুপে বিভিন্ন কথার ভাঁজে সুব্রত বাবুকে টাকা বিনিয়োগের জন্য বলেন। তাদের কথায় সুব্রত বাবু ১,১৫০০০/- টাকা বিনিয়োগ করেন। তারপরেই তিনি বুঝতে পারেন, তিনি আর্থিক জালিয়াতি শিকার হয়েছেন।

এই সমস্ত ঘটনা বিধান নগর সাইবার থানায় জানানো হলে তারা তদন্ত শুরু করেন এবং যে অ্যাকাউন্ট গুলিতে এই টাকা ট্রান্সফার হয় সেগুলি ফ্রিজ করে দেওয়া হয় পোর্টালের মাধ্যমে।
বিধান নগর সাইবার ক্রাই ম পুলিশের তরফ থেকে সুব্রত ব্যানার্জিকে তার হারিয়ে যাওয়ার টাকার থেকে এক লক্ষ টাকা ফেরত দেওয়া হয়।