ওয়েব ডেস্ক; কলকাতা; ২৪ সেপ্টেম্বর: বধিরতা, তাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক বধিরতা সপ্তাহে অণ্বেষা কলকাতা প্রতি বছর অণ্বেষণ অনুষ্ঠানের আয়োজন করে।

অন্বেষণ ২০২৩ উদযাপনের লক্ষ্যে অন্বেষা কলকাতার তরফে যাদবপুরের ইন্দুমতী সভাগৃহে শ্রবণ অসুবিধাযুক্ত শিশু এবং ব্যক্তিদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নাচ, আবৃত্তি এবং নাটকের মাধ্যমে উপস্থিত বধির শিশু, কিশোর ও যুবারা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। এর পাশাপাশি শিক্ষা, জীবিকা খেলাধুলা, এবং সৃজনশীল কাজে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য চারজন বধির তরুণ তরুণীকে নক্ষত্র সম্মান প্রদান করা হয়। প্রেক্ষাগৃহে প্রায় ১৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।

অন্বেষা কলকাতা সবসময় বিভিন্ন অনুষ্ঠানগুলিতে শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশু ও ব্যক্তিদের সাফল্য তুলে ধরার চেষ্টা করে, তারা যে অনেক ক্ষেত্রে সক্ষম সেই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতেই এই ধরণের প্রয়াস। এছাড়া গত সপ্তাহে অন্বেষা কলকাতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে * পেরেন্টিং এর ওপরে আলোচনা সভা*, ওমেন্স ক্রিস্টিয়ান কলেজের ছাত্রীদের সঙ্গে *বধিরতা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান*, এবং বধির ব্যক্তি ও তাদের অভিভাবকদের জন্য প: ব: সরকারের তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স এর সহায়তায় *সাইবার অপরাধ প্রতিরোধের উপর একটি সচেতনতামূলক অনুষ্ঠানের* আয়োজন করে।