ওয়েব ডেস্ক; ১৯ অক্টোবর : প্রধানমন্ত্রী অবনী লেখারাকে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১-এ রুপো জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।
মোদী তাঁর অসাধারণ স্কোর, ধারাবাহিকতা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে, তাঁর এই ক্রীড়া নৈপুণ্য দেশকে এইভাবেই গর্বিত করে যাবে। তাঁর ভবিষ্যৎ উদ্যোগের জন্য তিনি অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে:
“একটি দুর্দান্ত রুপো @AvaniLekhara-র জন্য!
দারুন স্কোর করে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১-এ রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর ধারাবাহিকতা ও নিষ্ঠা দেশকে বার বার গর্বিত করে। তাঁর ভবিষ্যৎ উদ্যোগের জন্য অনেক শুভেচ্ছা: PM @narendramodi”
অন্যদিকে ২০২৬ -এর এশিয়ান প্যারা-গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ে
মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ লিখেছে :
“২০২৬ সালের এশিয়ান প্যারা-গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য মোনা আগরওয়ালকে অভিনন্দন! অসাধারণ স্কোরের সুবাদে তিনি এশিয়ান প্যারা-গেমসের একটি নতুন রেকর্ডও গড়েছেন! এটি এক অসাধারণ কৃতিত্ব, যা প্রতিযোগিতার প্রথম দিনটিকে ভারতের জন্য আরও বিশেষ করে তুলেছে। তাঁর নিখুঁত লক্ষ্যভেদ, দৃঢ় সংকল্প ও মানসিক স্থিরতা সত্যিই প্রশংসনীয়। আগামী প্রতিযোগিতাগুলিতেও তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করি: প্রধানমন্ত্রী @narendramodi।”
