ওয়েব ডেস্ক;২৩ নভেম্বরঃ অরেঞ্জ লাইনে আগামীকাল, অর্থাৎ ২৪ নভেম্বর থেকে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBTC) চালু হতে চলেছে। আগামীকাল থেকে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অরেঞ্জ লাইনে মোট ৬২টি পরিষেবা (৩১টি আপ এবং ৩১টি ডাউন) চালানো হবে, যেখানে আগে চালানো হতো ৬০টি পরিষেবা। শনিবার এবং রবিবার কোনো পরিষেবা থাকবে না।
প্রথম পরিষেবা:
- সকাল ০৭:৪০ টায় কবি সুভাষ থেকে বেলেঘাটা ।
- সকাল ০৮:১০ টায় বেলেঘাটা থেকে কবি সুভাষ ।
শেষ পরিষেবা:
- রাত ৮:২০ টায় কবি সুভাষ থেকে বেলেঘাটা ।
- রাত ৮:৪৫ টায় বেলেঘাটা থেকে কবি সুভাষ ।
