ওয়েব ডেস্ক; ২৪ জুন : টাটা অ্যাসেট ম্যানেজমেন্ট লঞ্চ করল মোবাইল অ্যাপ, যার লক্ষ্য ব্যবহারকারীদের সামনে তাঁদের আর্থিক জগতের সামগ্রিক ছবি তুলে ধরা। একত্রিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে তুলে ধরা এই অ্যাপ সহজতা, বুদ্ধিমত্তা এবং পার্সোনালাইজেশনকে একটা ব্র্যান্ড প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসে, যা বলে “ওয়ান অ্যাপ। ওয়ান ভিউ। ইনফাইনাইট অপর্চুনিটিজ।”
এই মোবাইল অ্যাপের লঞ্চ লগ্নিকে আরও সরল, আরও স্মার্ট করার এবং আরও নাগালের মধ্যে আনার দিকে এক বড় পদক্ষেপ। “ওয়ান অ্যাপ। ওয়ান ভিউ। ইনফাইনাইট অপর্চুনিটিজ” ব্র্যান্ড প্রতিশ্রুতির মাধ্যমে এই অ্যাপ সেই সবকিছুকে একত্রে এনেছে যা যা লগ্নিকারীদের এক জায়গায় দরকার। লগ্নি করতে শেখা এবং করা থেকে শুরু করে তাঁদের আর্থিক লক্ষ্যের তদারকি করা পর্যন্ত।
এই ব্র্যান্ড প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নতুন লঞ্চ হওয়া এই অ্যাপ টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের চলতি ডিজিটাল রূপান্তরের এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। এবছরেই লঞ্চ হওয়া নতুন লোগো এবং তরতাজা ব্র্যান্ড পরিচিতি অনুসরণ করেই চলা হচ্ছে। এটা ক্রমবর্ধমান ডিজিটাল ও বিচিত্র পরিবেশে আজকের লগ্নিকারীদের বদলাতে থাকা প্রয়োজন মেটানোর প্রতি কোম্পানির দায়বদ্ধতাকে চিহ্নিত করে।
এই অ্যাপে আছে লক্ষ্য স্থির করা এবং তার তদারক করার জন্যে ফাইন্যানশিয়াল রোডম্যাপ-এর মত ফিচার, মিউচুয়াল ফান্ড, ইকুইটি আর ব্যাংক অ্যাকাউন্টা এক জায়গায় দেখার জন্যে পোর্টফোলিও ৩৬০, তাড়াতাড়ি অবসর নেওয়ার পরিকল্পনা করার জন্যে একটা FIRE ক্যালকুলেটর, লগ্নি বাছাই সেভ করে রাখার জন্যে একটা স্মার্ট কার্ট আর একটা সহজ, সুরক্ষিত অনবোর্ডিং প্রক্রিয়া। এর মধ্যে লার্নিং মডিউল আর চ্যাটবট সাপোর্টও রয়েছে লগ্নিকারীদের প্রত্যেক ধাপে পরামর্শ দেওয়ার জন্যে।
