শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ ডিসেম্বর, আলিপুরদুয়ার:
আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ডিমা, রাজাভাত, আতিয়াবাড়ি এবং গাঙ্গোটিয়ার কমজোর ও বন্ধ চা বাগানের দুর্বল শিশুদের পুষ্টি সহায়তার জন্য ৫০০ শিশুকে মুসুর ডাল ১ কেজি, ছানা ১ কেজি, সত্তু ১ কেজি ও সয়াবিন দেওয়া হয় । এছাড়াও কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাকপিন (প্রতিটি 3 প্যাকেট ন্যাপকিন) দেওয়া হয়।

রুরাল এইড স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সংস্থার কর্নধার সুতপা দত্ত এই মহান কার্য সম্পাদন করেন। উল্লেখযোগ্য, রুরাল এইড স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সেবামুলক কাজ করে যাচ্ছে।