২৫ মে, শুভাবরি ওয়েব ডেস্ক, ব্যুরো নিউজ:
একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কলকাতা পুলিশের এস টি এফ , এস টি এফ বিহার এবং বৈশালী জেলা পুলিশ( বিহার ) একটি ফ্লাই অ্যাশ ইট তৈরির কারখানায় একটি অবৈধ ইম্প্রোভাইজড ফায়ার আর্মস (৭ মিমি পিস্তল) উৎপাদন ইউনিট চিহ্নিত করে যৌথ অভিযান চালায়।
বৈশালী (বিহার)এ লালা নাথ বাবা চক মাঠে কমপ্লেক্স অবস্থিত এই কারখানার মালিকসহ পাঁচ (৫ ) দক্ষ শ্রমিককে গ্রেফতার করা হয় এবং ১০ টি সেমিফিনশড ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র (৭ মিমি) পিস্তল, ১০ টি পিস্তল স্লাইড, ১০ টি পিস্তলের বডি, ১০ টি পিস্তল গ্রিপস, ১০ টি পিস্তল ব্যারেল, ১ টি লেদ মেশিন, ১ টি মিলিং মেশিন, ১ টি ড্রিলিং মেশিন, ১ টি গ্রাইন্ডিং মেশিন, জিনিসগুলি উদ্ধার করা হয়।
