ওয়েব ডেস্ক; ৭ অগাস্ট : অ্যাক্সিস ব্যাংক, লঞ্চ করল – ‘লক এফডি’। এটা ডিজাইন করা হয়েছে ক্রমশ বেড়ে চলা ডিজিটাল ফ্রড থেকে গ্রাহকদের টার্ম ডিপোজিট বাঁচাতে। এই উদ্ভাবনীমূলক ফিচার ব্যাংকের মোবাইল অ্যাপ ‘ওপেন’-এ এবং সব শাখায় পাওয়া যাচ্ছে। এ দিয়ে গ্রাহকরা ফিক্সড ডিপোজিটগুলোর সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়া আটকাতে পারবেন ডিজিটাল চ্যানেলগুলোর মাধ্যমে, যেমন মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং। এটা সাইবার বিপদের বিরুদ্ধে সুরক্ষার একটা অতিরিক্ত স্তর হিসাবে কাজ করবে।
‘লক এফডি’ হল টার্ম ডিপোজিটগুলোকে ডিজিটাল প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য এক নতুন নিরাপত্তা ফিচার, যা গ্রাহকদের ডিজিটাল মাধ্যমে এফডি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়াকে সীমাবদ্ধ করার সুযোগ দেয়। যে গ্রাহকরা এই ফিচার গ্রহণ করতে চান তাঁদের মেয়াদ ফুরোবার আগে এফডি বন্ধ করতে হলে ব্যাংকের শাখায় যেতে হবে। একবার ডিপোজিট লক হয়ে গেলে ডিজিটাল চ্যানেল দিয়ে মেয়াদ ফুরোবার আগেই এফডি বন্ধ করে দেওয়ার বিকল্প আর থাকবে না। শাখায় গিয়ে কড়া পরিচিতি যাচাইয়ের ব্যবস্থার ফলে অননুমোদিত নাগালের ঝুঁকি কমে যাবে। এই ব্যবস্থা সেইসব গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাজনক যাঁরা হয়ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কম পরিচিত, ফলে ডিজিটালি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি।
