ওয়েব ডেস্ক; ১৭ জুলাই: পশ্চিম সিংভূম জেলার গোইলকেরা থানা এলাকায় এক তল্লাশি অভিযান চালানোর সময় আইইডি বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সূত্রের খবর, প্রতিদিনের মতো, সোমবার সকালেও নিরাপত্তা বাহিনীর টহল চলছিল। ঘন জঙ্গলে আগে থেকে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরণ হয়।
মনে করা হচ্ছে , জওয়ানদের ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই এই আইইডি রাখা হয়েছিল।
