ওয়েব ডেস্ক; ৪ ডিসেম্বর : আগে থেকে মোবাইল ফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল করা সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোন প্রস্তুতকারকদেরও এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
সাইবার দুনিয়ায় প্রতারণা রুখতে নাগরিকদের সহায়তার লক্ষ্যে সমস্ত স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
এ পর্যন্ত ১.৪ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন ২ হাজারটি করে প্রতারণার ঘটনা সামনে এসেছে।
গত ২৪ ঘন্টায় ৬ লক্ষ নাগরিক এই অ্যাপটি ডাউনলোড করেছেন, যা আগের তুলনায় ১০ গুণ বেশি। অ্যাপটির এই বিপুল গ্রহণযোগ্যতা লক্ষ্য করে কেন্দ্রীয় সরকার আগে থেকে এটিকে ইন্সটল করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।
