ওয়েব ডেস্ক; ১৮ মে: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এ পর্যন্ত আধারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া ১৫০ বিলিয়ন (১৫,০১১.৮২ কোটি) অতিক্রম করেছে।

চালু হওয়ার পর থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত এই সাফল্য অর্জিত হয়েছে, যা ডিজিটাল অর্থনীতির অগ্রগতির বার্তা দিচ্ছে। এর মধ্যে শুধুমাত্র এপ্রিল মাসেই প্রায় ২১০ কোটি আধার যাচাই করা হয়েছে, যা ২০২৪-এর একই মাসের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি।

এপ্রিল ২০২৫-এ ই-কেওয়াইসি গত বছরের তুলনায় ৩৯.৭% (৩৭.৩ কোটি) বৃদ্ধি পেয়েছে। ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত ই-কেওয়াইসি পরীক্ষার সংখ্যা ২,৩৯৩ কোটি অতিক্রম করেছে।

এআই/এমএল ভিত্তিক আধার মুখাবয়ব যাচাইও বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে এই ধরনের ১৪ কোটি পরিচয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।