ওয়েব ডেস্ক; ৭ এপ্রিল : যখন গোটা দেশ জুড়ে টি২০ ক্রিকেটের উন্মাদনা তুঙ্গে, তখন ভোডাফোন আইডিয়া (ভি) তাদের ৫জি পরিষেবা নিয়ে হাজির হয়েছে বাংলায় – এবং তাদের ৫জি পরিষেবা লঞ্চ করেছে ক্রিকেটের পুণ্যভূমি ইডেন গার্ডেন্স, কলকাতা। ক্রিকেটপ্রেমীরা যাতে লাইভ ম্যাচ উপভোগের সঙ্গে সঙ্গে পেতে পারেন আল্ট্রা-ফাস্ট ইন্টারনেটের আনন্দ, সেই লক্ষ্যেই নিরবচ্ছিন্ন ৫জি কানেক্টিভিটি প্রদান করতে, ইডেনে ভি তার নেটওয়ার্ক পরিকাঠামো আরও মজবুত করেছে।

ইডেন গার্ডেন্সে হাজার হাজার দর্শক লাইভ ম্যাচ দেখতে আসবেন — সেই অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতেই ভি সেখানে নতুন ৫জি সাইট বসিয়েছে এবং BTS ও ম্যাসিভ MIMO-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।
এই নেটওয়ার্ক মজবুতিকরণ ডিজিটাল অভিজ্ঞতাকে করে তোলে আরও নিরবচ্ছিন্ন — ফলে গ্যালারির প্রতিটি কোণ থেকেও দর্শকরা পাবেন আল্ট্রা-ফাস্ট কানেক্টিভিটি। লাইভ স্ট্রিমিং হোক বা রিল আপলোড, কিংবা বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকা – ভি ৫জি এর মাধ্যমে ম্যাচ দেখার অভিজ্ঞতা আরও স্মরণীয় হয়ে উঠবে।