ওয়েব ডেস্ক; ২৩ আগস্ট: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং এয়ার ইন্ডিয়া বিমান জ্বালানি (SAF) সরবরাহের জন্য একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষর করেছে যা ভারতের বিমান পরিবহনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সমঝোতাপত্র নিম্ন-কার্বন জ্বালানির ব্যবহার বৃদ্ধি করবে, সর্বজনীন কার্বনমুক্ত জ্বালানী ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যকে পূরণ করবে এবং সুস্থায়ী বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন শৈলেশ ধর, কার্যনির্বাহী অধিকর্তা, ইন্ডিয়ান অয়েল এবং পি. বালাজি, গোষ্ঠি প্রাশাসনিক প্রধান, এয়ার ইন্ডিয়া। উপস্থিত ছিলেন এ. এস. সাহনি, চেয়ারম্যান, ইন্ডিয়ান অয়েল এবং ক্যাম্পবেল উইলসন, সিইও, এয়ার ইন্ডিয়া।

ইন্ডিয়ান অয়েল ভারতের প্রথম সংস্থা, যারা পানিপথ শোধনাগারে বিমান জ্বালানি উৎপাদনের জন্য ISCC CORSIA সার্টিফিকেশন অর্জন করেছে।

সাহনি বলেন, “এয়ার ইন্ডিয়ার সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতাপত্র ভারতের সুস্থায়ী বিমান পরিবহনের ক্ষেত্রে এক কৌশলী পদক্ষেপ। আমাদের ISCC-CORSIA-সার্টিফায়েড বিমান জ্বালানি ডিকার্বনাইজড বিমান পরিবহনের জন্য সুস্থায়ী জ্বালানি সমাধান দেবে।”

উইলসন বলেন, “এয়ার ইন্ডিয়ার সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতাপত্রের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত উন্নয়নমূলক লক্ষ্য অর্জন করা সম্ভব হবে, যার মধ্যে রয়েছে IATA-এর ২০৫০ সালের মধ্যে নেট জিরোর লক্ষ্যমাত্রা অর্জন।”

এই সমঝোতাপত্রের মাধ্যমে ইন্ডিয়ান অয়েল ও এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক বিমানের জন্য বিমান জ্বালানি সরবরাহে CORSIA সংশাপত্র অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে। উভয় সংস্থাই নির্ভরযোগ্য, স্বচ্ছ ও সুস্থায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে পরিবেশগত লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।