ওয়েব ডেস্ক; ১৮ এপ্রিল : বিশ্বমঞ্চে ভারতের কৃত্রিম মেধার সক্ষমতা প্রসারে অঙ্গীকারকে সামনে রেখে বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ইন্ডিয়া এআই মিশন ১০টি প্রথম সারির ভারতীয় স্টার্টআপ সংস্থাকে ইন্ডিয়া এআই স্টার্টআপস গ্লোবাল এক্সিলারেশন প্রোগামের জন্য নির্বাচন করেছে। এইচইসি প্যারিস এবং স্টেশন এফ প্যারিসের সঙ্গে যৌথ সহযোগিতায় গড়ে ওঠা এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ।
ইন্ডিয়া এআই মিশনের তরফ থেকে ইন্ডিয়া এআই স্টার্টআপস গ্লোবাল এক্সিলারেশন প্রোগাম শুরু করা হয়। বিশ্বের বৃহত্তম স্টার্টআপ ক্যাম্পাস স্টেশন এফ এবং ইউরোপের অন্যতম বৃহত্তম বিজনেস স্কুল এইচইসি প্যারিসের সঙ্গে যৌথ সহযোগিতা স্টার্টআপ ক্ষেত্রে অর্থায়নের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। প্রতিটি পর্বই ১০টি নির্বাচিত ভারতীয় কৃত্রিম মেধা স্টার্টআপকে আন্তর্জাতিক ক্ষেত্রে সক্ষম করে তুলতে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সাহায্যের পাশাপাশি কৌশলগত সংযোগ গড়ে দিচ্ছে।
ভারতীয় জাতীয় কৃত্রিম মেধা কৌশলের সঙ্গে সঙ্গতি বিধান করতে এই কার্যক্রম আন্তঃসীমান্ত মেধা বিনিময়ের পাশাপাশি উন্নত উদ্যোগগত পরিমণ্ডলের সুযোগ গড়ে দেওয়া এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার এক অভিনব উদ্যোগ। এতে উদ্ভাবন প্রসারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ গড়ে তোলা এবং বৈশ্বিক বিনিয়োগের পথও প্রশস্ত হয়। কৃত্রিম মেধানির্ভর সমাধান সূত্রের ক্ষেত্রে নেতৃত্বের স্থানে ওঠে আসা এটি একটি সহায়ক কর্মসূচি।
আরএসজি-র দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ১০টি স্টার্টআপ যথাক্রমে, এআই হেলথ হাইওয়ে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আউইরোস, কগনেকটো, ফ্লন্ট, গ্রিণ এফআই.এআই, ক্লাইমেট ফোর্স টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, ইনফিহিল হেলথটেক প্রাইভেট লিমিটেড, ইনলাসত্রো লার্নিং প্রাইভেট লিমিটেড, প্রেদকো, স্কাইসার্ভ (হাইস্পেস) টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, টেস্ট এআইএনজি সলিউশান প্রাইভেট লিমিটেড।
বহুস্তরীয় কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই ১০টি স্টার্টআপকে নির্বাচন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে ৩ সপ্তাহের অনলাইন প্রিপারেশন মডিউল। এরপর ফ্রান্সের প্যারিসে ৩ মাসের আবাসিক কার্যক্রম।
ভারতের নেতৃত্বকে দায়িত্বশীল অনুঘটক হিসেবে গড়ে তোলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম মেধার সুযোগ সম্প্রসারণে ইন্ডিয়া এআই মিশনের বৃহত্তর দৃষ্টিভঙ্গি হল, এই যৌথ সহযোগিতায় ফ্রান্স এবং ইউরোপীয় পরিমণ্ডলে নির্বাচিত ভারতীয় এআই সংস্থাগুলিকে সেখানকার প্রথম সারির সংস্থাগুলির সঙ্গে কাজ করার বৃহত্তর সমন্বয়ের ক্ষেত্র গড়ে দেওয়া।
