ওয়েব ডেস্ক; ২১ এপ্রিল : ইপিএফও-র সাময়িক পে-রোল ডেটা প্রকাশিত হয়েছে। এই পরিসংখ্যানগত তথ্য অনুযায়ী এবছরের ফেব্রুয়ারি মাসে ইপিএফও-য় অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লক্ষ ৪৮ হাজার সদস্য।

পরিসংখ্যানগত তথ্যে আরও জানা গেছে যে ফেব্রুয়ারি ২০২৪-এ অন্তর্ভুক্ত মোট সদস্য সংখ্যার মধ্যে ৭ লক্ষ ৭৮ হাজার জন হলেন নতুন সদস্য।

পে-রোল ডেটা থেকে আরও সুস্পষ্ট যে প্রায় ১১ লক্ষ ৭৮ হাজার সদস্য ইপিএফও-র আওতা থেকে বেরিয়ে গেলেও পরবর্তীকালে তাঁরা আবার ইপিএফও-র সদস্য হয়েছেন। এই সদস্যরা ইপিএফও-র আওতা থেকে বেরিয়ে গিয়ে নতুন নতুন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হন। কিন্তু পরবর্তীকালে তাঁরা তাঁদের সঞ্চিত অর্থ আবার ইপিএফও-র আওতায় হস্তান্তরের জন্য আবেদন জানিয়েছিলেন।