ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি : রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে জানিয়েছেন, যে ২০২৬ এর ১ জানুয়ারি পর্যন্ত দেশে ৭২৩ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৪৯৯ টি চালু রয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্প বাবদ ৪৭৮৪.৯২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খরচ হয়েছে ৪,৭১৩.২১ কোটি টাকা।
দ্বাদশ শ্রেণি পর্যন্ত যেসব একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা ৪৮০, সেগুলির প্রতিটিতে শিক্ষকদের ৩১টি এবং অশিক্ষক কর্মীদের ২১ টি পদের অনুমোদন রয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫-এর হিসেব অনুযায়ী সারা দেশে এই সব বিদ্যালয় স্থায়ী ভিত্তিতে ৬,৬০৫ জন শিক্ষক এবং ১,৮৩২ জন অশিক্ষক কর্মী নিযুক্ত। কেন্দ্রীয় ভিত্তিতে এদের নিয়োগ করা হয়। তবে প্রয়োজনে রাজ্য সরকারগুলিকেও কর্মী ডেপুট করার পরামর্শ করা হয়েছে। রাজ্যগুলির একলব্য মডেল আবাসিক বিদ্যালয় সমিতি দরকার মতো অতিথি শিক্ষক পাঠিয়েও এই স্কুলগুলিকে সাহায্য করে।
পশ্চিমবঙ্গে এই ধরণের ৯ টি বিদ্যালয় গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৮টি চালু হয়েছে।
সাংসদ সামিরুল ইসলামের প্রশ্নের উত্তরে আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী লিখিতভাবে একথা জানিয়েছেন।
