ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর : ২৩ সেপ্টেম্বর একাদশ আয়ুর্বেদ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে যখন দেশ, দেশজুড়ে জনগণের অংশগ্রহণ গতি পেয়েছে “আয়ুর্বেদ ফর এ হেলদিয়ার টুমরো” থিমের অধীনে। ৩০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৯,৭০০-র বেশি অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। ৩.৬ লক্ষের বেশি অংশগ্রহণকারী সরকারি আয়ুর্বেদা ডে ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন। প্রায় ৮৯.৩ লক্ষ নাগরিক আয়ুর্বেদা ডে ২০২৬ মাইক্রোসাইটের মাধ্যমে আয়ুর্বেদার জন্য তাদের সাহায্যের শপথ নিয়েছেন।
আয়ুর্বেদা ডে ২০২৬ মাইক্রোসাইটটি পাওয়া যাবে ayurvedaday ডট org ডট in, -তে। নাগরিকদের অংশগ্রহণ, নথিভুক্তিকরণ এবং জাতীয় উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে জানানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করে।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সহ রাজ্যগুলি থেকে বহুল পরিমাণে অংশগ্রহণের খবর পাওয়া গেছে, যার থেকে বোঝা যায় জাতীয় উদযাপনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিশালভাবে যোগ দিয়েছে।
আয়ুর্বেদা বিষয়ে সচেতনতা প্রসারে এবং মানুষকে অংশগ্রহণে উৎসাহ দিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত কাজ জনগণের কাছে পৌঁছনোর কর্মসূচি এবং আয়ুর্বেদ স্বাস্থ্য শিবিরের আয়োজনের পাশাপাশি ওষধি গাছ রোপণ, সংরক্ষণ, স্কুল কলেজে আয়ুর্বেদ সংক্রান্ত সচেতনতা কর্মসূচি ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬-এর একাদশ আয়ুর্বেদ দিবস উপলক্ষে ভারতের বাইরে থেকে অংশগ্রহণের খবর পাওয়া গেছে । ১০টি দেশে থেকে ১৯০০-র বেশি অংশগ্রহণকারীদের কর্মসূচির সংবাদ এসেছে। এরমধ্যে আছে যুক্তরাজ্য, আফগানিস্তান, বুলগেরিয়া, স্পেন, আলজিরিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড এবং আমেরিকা।
আন্তর্জাতিক অংশগ্রহণ থেকে বোঝা যায়, আয়ুর্বেদ দিবস ক্রমশ ছড়িয়ে পড়েছে। আয়ুর্বেদ সংক্রান্ত সচেতনতা, সুস্থতা এবং জনসংযোগ সংক্রান্ত নানা কাজকর্ম আয়োজিত হচ্ছে ভারতের বাইরে। যুক্ত হচ্ছে সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এবং সংগঠন।
