ওয়েব ডেস্ক; ২৩ জুন : সহজে যাতায়াত এবং জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েগুলিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-এর অধীন ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (এনএইচএলএমএল) তার ক্ষেত্র – কার্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব ভেহিকেল রিপেয়ার শপ এবং পাংচার রিপেয়ার ফেসিলিটি তৈরিতে অগ্রাধিকার দেওয়ার জন্য ওয়েসাইড অ্যামিনিটিগুলি (ডাবলুএসএফ)-এর মালিকদের পরামর্শ দিতে। এই উদ্যোগের লক্ষ্য জাতীয় মহাসড়কে ভ্রমণের সুবিধার উন্নতি, সময় হ্রাস, সড়ক সুরক্ষা বৃদ্ধি করা এবং যাত্রীদের ও পণ্যবাহী গাড়ির চালকদের দ্রুত সহায়তা নিশ্চিত করা।

দেখা গেছে যে, অনেকগুলি জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে অনেক গাড়ির পাংচার সারাইয়ের পরিষেবার প্রয়োজন হয়ে পড়ে। এইজন্য জাতীয় সড়ক ব্যবহারকারীরা যদি সারাইয়ের ব্যবস্থা পান এবং ব্রেকডাউন বা আপৎকালীন অবস্থায় কারিগরি সহায়তা পান তাহলে অসুবিধা, বিলম্ব এড়িয়ে যাওয়া যায় ও সুরক্ষা নিয়ে নিশ্চিত থাকা যায়।

এনএইচএলএমএল সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দীর্ঘমেয়াদী লিজের ভিত্তিতে আধুনিক পথপার্শ্ব সুবিধার একটি নেটওয়ার্ক গড়ে তুলছে। কনসেশনার এবং লেসিদের মধ্যে সম্পাদিত চলতি লিজ চুক্তি অনুযায়ী, বাধ্যতামূলক কিছু সুবিধা ছাড়াও আরও কিছু সুবিধার ব্যবস্থা করা যায়। এই ওয়েসাইড অ্যামেনিটিগুলিকে দেখা হচ্ছে সুসংহত পরিষেবা হাব হিসেবে। যারা জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে প্রয়োজনীয় সুবিধা দেবে যাত্রী ও বাণিজ্যিক যান পরিচালকদের। এর ফলে গড়ে উঠবে বিশ্বমানের জাতীয় সড়ক পরিকাঠামো।

এই উদ্যোগ সুরক্ষিত ও ব্যবহারকারী কেন্দ্রিক ন্যাশনাল হাইওয়ে তৈরি করতে এনএইচএআই-এর দায়বদ্ধতার প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *