ওয়েব ডেস্ক; ৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। মোদী বলেছেন, “এই জয় আরও বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।”

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;
“বিহারের রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ২০২৫-এ চমকপ্রদ জয়ের জন্য অভিনন্দন আমাদের পুরুষ হকি দলকে। এই জয় আরও উল্লেখযোগ্য কারণ তারা গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে!

এটা ভারতীয় হকি এবং ভারতীয় ক্রীড়া জগতের জন্য গর্বের মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা আরও নতুন নতুন উচ্চতায় পৌঁছক এবং দেশের জন্য আরও গৌরব নিয়ে আসুক!”।