ওয়েব ডেস্ক; ৬ মার্চ: কলকাতা মেট্রোর মুকুটে আরেকটি পালক যোগ হলো। নরেন্দ্র মোদী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ৬ মার্চ নবনির্মিত এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডোরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (৪.৮ কিমি) উদ্বোধন করলেন । প্রধানমন্ত্রী অরেঞ্জ লাইনের কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় স্ট্রেচ (৫.৪ কিমি) এবং পার্পল লাইনের বর্ধিত তারাতলা-মাজেরহাট স্ট্রেচ (১.২৫ কিমি) উদ্বোধন করলেন। এই উদ্বোধনের ফলে কলকাতা ও হাওড়ার ট্রাফিক পরিস্থিতি আমূল বদলে যেতে চলেছে।
প্রধানমন্ত্রী, মোদি উদ্বোধনের আগে সকালে নতুন এসপ্ল্যানেড স্টেশনের বাইরে ধৈর্য ধরে অপেক্ষারত অপেক্ষমাণ জনতার উদ্যেশ্যে হাত নাড়লেন। পি উদয় কুমার রেড্ডি, জেনারেল ম্যানেজার, মেট্রো রেলওয়ে তাকে একটি ৩-ডি মডেলের সাহায্যে পূর্ব-পশ্চিম মেট্রো প্রকল্প ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় দেখে আনন্দ প্রকাশ করেছেন এবং সমস্ত মেট্রো আধিকারিক, কর্মীদের পাশাপাশি প্রকৌশলী এবং শ্রমিকদের প্রশংসা করেছেন যারা হুগলির মতো শক্তিশালী নদীর তলদেশে মেট্রো পরিষেবা চালানোর স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন যা দেশে প্রথমবারের মতো।
উদ্বোধনের পর, মোদি এই তিনটি রুটে প্রথম মেট্রো পরিষেবার সূচনা করেন। তিনি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোতে ভ্রমণ করেছিলেন। এই মেট্রো যাত্রার সময়, তিনি এই প্রকল্পগুলির সাথে যুক্ত শ্রমিক এবং ইঞ্জিনিয়ার এবং শিক্ষার্থীদের পাশে বসেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। তিনি তাদের কলকাতা মেট্রো থেকে তাদের প্রত্যাশা এবং প্রথমবার হুগলি নদীর তলদেশে ভ্রমণ করার সময় তাদের অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কলকাতা ও শহরতলির মানুষের কাছে এমন একটি স্বপ্নের প্রকল্প তুলে ধরার জন্য শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য যে, ৬৯২৫ কোটি টাকা ব্যয়ে আজ কলকাতা মেট্রো নেটওয়ার্কের সাথে মোট ১১.৪৫ কিলোমিটার যুক্ত করা হয়েছে। এই প্রকল্পগুলি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি মেদিনীপুরের দূরবর্তী অঞ্চলের লোকেদের কলকাতায় এবং তার আশেপাশে কোনও যানজট ছাড়াই এবং দ্রুত গতিতে ভ্রমণ করতে সহায়তা করবে।
এছাড়াও প্রধানমন্ত্রী আগ্রা, পুনা, কোচি এবং দিল্লির একটি অংশ – মিরাট আরআরটিএস সেকশনের বেশ কয়েকটি মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করেছেন। মোদীও এই রুটে প্রথম মেট্রো পরিষেবার সূচনা করেন।
