শুভাবরি ওয়েব ডেস্ক, ২৯ মার্চ, কলকাতা :
২৮শে মার্চ দুপুরে কলকাতা পুলিশের এসটিএফ, প্রগতি ময়দান থানা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

মালদার একই গ্রামের বাসিন্দা মোবারক হোসেন এবং আব্রাহিম শেখকে তল্লাশি চালিয়ে ২টি ৭ মিমি পিস্তল ও দুটি অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার এবং একটি খালি ম্যাগাজিন পাওয়া যায়।
এ বিষয়ে ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইন এবং অন্যান্য আইনে মামলা রুজ করা হয়েছে