কলকাতা; ৬ সেপ্টেম্বর : রিটেল ব্যবসায় আরও জোর দিতে কলকাতায় নতুন স্টোর লঞ্চ করল ‘মিআ বাই তনিশ্ক্’। বিটি রোডে বরানগর থানার ঠিক বিপরীতে অবস্থিত ১,০০০ বর্গফুটের এই নতুন আউটলেটটিতে গ্রাহকরা পেয়ে যাবেন আধুনিক ও ট্রেন্ডি গয়নার নানা কালেকশন।
দৈনন্দিন ব্যবহারের হালকা ডিজাইন থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠানের সাজ—সব ধরনের রুচি ও লাইফস্টাইলের কথা মাথায় রেখেই স্টোরটির সম্ভার সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পূর্বাঞ্চলীয় বিজনেস ম্যানেজার ফিলিপ আন্দ্রে ভিয়ানা, আইটি সার্ভিসেস হেড বিজয় বিক্রম এবং বিজনেস অ্যাসোসিয়েট সন্দীপ তেকরিওয়াল।