১৮ ডিসেম্বর; কলকাতা : বৃহস্পতিবার পার্কস্ট্রিট অ্যালেন পার্কে ২০২৫ ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ক্রিসমাস উৎসবের প্রাণবন্ত পরিবেশ ফুটিয়ে তুলতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পল’স ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকাগুলি উপযুক্ত ব্র্যান্ডিং সহ আলোকমালায় সেজে উঠবে। আলোকসজ্জা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

এই বছরও বো ব্যারাক (Bow Barrack)-এ বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
বাস্কিং প্রোগ্রাম: ২১শে ডিসেম্বর, ২০২৫ থেকে ২৩শে ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ক্যামাক স্ট্রিট (Camac Street) এলাকায় বাস্কিং (Busking) অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৮ই ডিসেম্বর (সন্ধ্যা) – ২৩শে ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান খ্রিস্টান সম্প্রদায়।
২৪শে ও ২৫শে ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে –
২৬শে ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতা পুলিশ
২৭শে ডিসেম্বর, – ৩০শে ডিসেম্বর, ২০২৫ সাংস্কৃতিক অনুষ্ঠান (পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের নিয়ে)

অ্যালেন পার্কে ব্যবস্থা: উৎসব চলাকালীন অ্যালেন পার্কের ভেতরে পর্যটন দপ্তরের তথ্য কেন্দ্র, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের স্টল এবং প্রাথমিক চিকিৎসা (First Aid) স্টল স্থাপন করা হবে।
রাজ্যজুড়ে উদযাপন: কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগর সহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং চার্চগুলিতেও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।