কলকাতা; ১৮ সেপ্টেম্বর — কলকাতা পুলিশের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ১৮৩টি ‘এক্স-৪৭ স্কাইফোর্স’ ক্রসওভার ইলেকট্রিক মোটরসাইকেল। প্রস্তুতকারক সংস্থা আল্ট্রাভায়োলেট অটোমোটিভের পক্ষ থেকে এই বিশেষ মোটরসাইকেলগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত একটি বিশেষ হস্তান্তর অনুষ্ঠানে বাইকগুলো পুলিশের হাতে সঁপে দেওয়া হয়।

নারায়ণ সুব্রহ্মণ্যম, সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা, আল্ট্রাভায়োলেট বলেন “পুলিশ বাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি করা একটি সামরিক ধাঁচের অত্যাধুনিক মোটরসাইকেল ‘এক্স-৪৭ স্কাইফোর্স’-এর এই নতুন সংস্করণটি উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। আল্ট্রাভায়োলেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আমরাই প্রথম ইলেকট্রিক দুই চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যাদের তৈরি মোটরসাইকেল পুলিশ বাহিনীর তালিকায় স্থান পেল।

এই মাইলফলকের, আমাদের উদ্ভাবনী প্রযুক্তি এখন থেকে সেইসব পুলিশ কর্মকর্তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে সহায়ক হবে, যারা দিনরাত এক করে আইনশৃঙ্খলা রক্ষা ও আমাদের শহরকে নিরাপদ রাখতে কাজ করে চলেছেন—এটি ভেবে আমরা অত্যন্ত গর্বিত। বিভিন্ন ধরণের কাজের সাথে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেওয়ার জন্য তৈরি এই ‘এক্স-৪৭ স্কাইফোর্স’ আইন প্রয়োগকারী সংস্থার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে এবং বহুমাত্রিক কার্যনির্বাহী চাহিদা মেটাতে সক্ষম। আল্ট্রাভায়োলেটের ওপর আস্থা রাখার জন্য আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই এবং এমন একটি উন্নত পরিবহন মাধ্যমের সাহায্যে তাদের কর্মকর্তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত, যা শুধু ভবিষ্যৎমুখীই নয়, বরং নির্দিষ্ট দায়িত্ব পালনের জন্যই বিশেষভাবে নির্মিত।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *