ওয়েব ডেস্ক ; ১৯ জুন : “ডাক ঘর আইন ২০২৩” রাজ্যসভায় ১০.০৮.২০২৩ তারিখে পেশ করা হয়েছিল এবং বিলটি ০৪.১২.২০২৩ তারিখে রাজ্যসভায় অনুমোদিত হয়। বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল ১৩.১২.২০২৩ তারিখে এবং ১৮.১২.২০২৩ তারিখে তা অনুমোদিত হয়।

২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে বিলটি অনুমোদন করেন রাষ্ট্রপতি। এই আইনের লক্ষ্য হল, নাগরিক কেন্দ্রিক পরিষেবা, ব্যাঙ্কিং পরিষেবা এবং সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধার ক্ষেত্রকে আরও সহজ করা। এই আইনে কোনো শাস্তির বিধান রাখা হয়নি। এতে চিঠিপত্র সংগ্রহ, বাছাই এবং বিলির ক্ষেত্রে বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে।

১৭ জুন, ২০২৪ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে আজ অর্থাৎ ১৮ জুন থেকে আইনটি কার্যকর করার কথা বলা হয়েছে।