ওয়েব ডেস্ক; ১৪ আগস্ট: ০১.১১.২০২২ থেকে ২৬.০৫.২০২৫ পর্যন্ত সময়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক/বিভাগ/সংস্থার বিরুদ্ধে
৪২৬২৪৫৯টি অভিযোগের
নিষ্পত্তি করা হয়েছে।

CPGRAMS (সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম)-এর আওতায় অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার ১০-দফা সংস্কার কর্মসূচি রূপায়িত করছে। এর মধ্যে রয়েছে স্বীকৃত ২২টি ভাষার সবকটিতেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। গত তিন বছরে প্রতি মাসে এক লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। সচিবালয়ে বিচারাধীন অভিযোগের সংখ্যা প্রায় ৬৪,০০০-এ নেমে এসেছে।

২০২৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিশেষ অভিযান ৩.০-র সময়, ৫.৫৫ লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়।

২৩ অগাস্ট ২০২৪-এ সরকারের পক্ষ থেকে বিস্তারিত নির্দেশিকা জারি করে অভিযোগ নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ২১ দিন করা হয়।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূবিজ্ঞান, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন অভিযোগ ও পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।