ওয়েব ডেস্ক; ২১ জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ২১ ও ২২ জুলাই দু’দিনের সফরে অসম ও ত্রিপুরা যাবেন। ২১ জুলাই গুয়াহাটিতে তিনি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরোক্ষ কর পর্ষদের কর্মীদের কর্মদক্ষতার স্বীকৃতিতে রাষ্ট্রপতির সম্মান প্রদান করবেন। এবার এই সম্মান পাচ্ছেন ২৯ জন। এই সমারোহে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি। এছাড়াও থাকবেন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা এবং বিবেক জহুরি প্রমুখ।

এরপর এই বিশিষ্টজনেরা আগরতলায় জিএসটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ত্রিপুরায় যাবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুলাই-এ মাননীয় অর্থমন্ত্রী ত্রিপুরার শ্রীমন্তপুরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করবেন।