ওয়েব ডেস্ক; ২৫ মে : ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয়ের নজরে এসেছে যে, ১,৭৩৬টি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (জিডি) পদের নিয়োগ সংক্রান্ত একটি জাল বিজ্ঞাপন অনলাইনে প্রচার করা হচ্ছে। এছাড়াও কয়েকটি প্রতিবেদন থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে এই জাল নিয়োগের সঙ্গে জড়িত তথাকথিত লিখিত পরীক্ষার জন্য জাল প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় স্পষ্টভাবে এই ধরনের কোনও নিয়োগ বিজ্ঞাপন অস্বীকার করে এবং স্পষ্ট করে যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (জিডি) নিয়োগের জন্য কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
জনসাধারণকে সতর্কতা অবলম্বন করতে এবং শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় বা ক্যাবিনেট সেক্রেটারিয়েট বা ভারত সরকারের সরকারি চ্যানেলের মাধ্যমে নিয়োগ সম্পর্কিত যে কোনও তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্য: পি আই বি
