ওয়েব ডেস্ক; ২৮ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি সংক্রান্ত কমিটি (সিসিইএ)-র বৈঠকে সার্থক-পিডিএস ব্যবস্থাপনা ষোড়শ অর্থ কমিশনের সময়কালেও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ২৫,৫৩০ কোটি টাকা। স্কিম ফর অ্যাসিস্ট্যান্স ইন রেশন ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং – ইনকাম উইথ অটোমেশন ইন পিডিএস বা সার্থক পিডিএস প্রকল্পটি দুটি প্রকল্পের সংযুক্তিকরণ ঘটাচ্ছে। এগুলি হল – জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রাজ্যের অভ্যন্তরে খাদ্যশস্য পরিবহণ ও ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য অর্থের পরিমাণ বৃদ্ধি করতে রাজ্যগুলিকে সহায়তা করা এবং গণবন্টন ব্যবস্থায় প্রযুক্তির মাধ্যমে আধুনিকীকরণ ও সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ। সিসিইএ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্যশস্য পরিবহণের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে। সার্থক পিডিএস প্রকল্পটি একটি সংযুক্ত, নাগরিক-কেন্দ্রিক প্রকল্প, যার মাধ্যমে সুবিধাপ্রাপক প্রত্যেক নাগরিকের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া যাবে। এই প্রকল্প বাস্তবায়নে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ব্লক চেনের মত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকার নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে সামাজিক এবং আইনি দায়বদ্ধতা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। এই প্রকল্পের সুফল দেশের ৮১ কোটি ৩৫ লক্ষের বেশি নাগরিকের কাছে পৌঁছতে সার্থক পিডিএস ব্যবস্থাপনা সহায়ক হবে।

গত এক দশক ধরে সরকার টিডিপিএস-কে কম্পিউটার-চালিত ব্যবস্থাপনায় পরিচালনা করছে। এক্ষেত্রে মেরা রেশন, অন্নমিত্র, রাইটফুল টার্গেটিং ড্যাশবোর্ড এবং অন্ন সহায়তা-র মতো নাগরিক-কেন্দ্রিক অ্যাপগুলিকেও কাজে লাগানো হয়। রেশন কার্ডের সম্পূর্ণ ডিজিটাইজেশন করা, এর সঙ্গে আধারের সংযুক্তিকরণ, ই-পস-এর মাধ্যমে রেশনের আর্থিক লেনদেনের ব্যবস্থা করা এবং ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনাকে পরিচালিত করা — এই স্মার্ট পিডিএস ব্যবস্থাপনার মাধ্যমে আরও সুবিধাজনক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *