শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ মার্চ, কলকাতা:
আগামী কাল বামফ্রন্টের ডাকে ধর্মতলার কেন্দ্রীয় সমাবেশের সমর্থনে আজ সন্ধ্যায় রাসবিহারী ১ এবং ২ নম্বর এরিয়া কমিটি এক মিছিল কর্মসূচির আয়োজন করে। টালিগঞ্জ ফাড়ি থেকে শতাধিক সমর্থক রানা মিত্র, ইন্দ্রনীল ব্যানার্জি, প্রবীর ব্যানার্জির নেতৃত্বে টালিগঞ্জ রোড হয়ে ৮৩ নম্বর ওয়ার্ড অফিসের সামনে এসে মিছিল শেষ করে।
