ওয়েব ডেস্ক; ২৭ মে : ষষ্ঠ দফা বেশ ভালো রকম ভাবেই সাড়া ফেলে দিল রাজ্যে। ভোট ছিল তমলুক , কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। গত শনিবার ২৫ শে মে ছিল এই সমস্ত কেন্দ্রে ভোট দান। কমিশনের তরফ থেকে পাওয়া হিসেব অনুযায়ী ষষ্ঠ দফায় ভোটদানের মোট হার ৮২.৭১ শতাংশ। তমলুকে ভোট পড়েছে ৮৪.৭৯ শতাংশ, কাঁথিতে ৮৪.৭৭ শতাংশ, ঘাটালে ৮২.১৭ শতাংশ, ঝাড়গ্রামে ৮৩.৪৭ শতাংশ , মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৮১.৫৬ শতাংশ, পুরুলিয়ায় ৭৮.৩৯ শতাংশ, বাঁকুড়ায় ৮০.৭৫ শতাংশ, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ৮৫.৯১ শতাংশ।
২০১৯ সালে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছিল ৮৪.৭১ শতাংশ, কাঁথি লোকসভা কেন্দ্রে ৮৫.২৮ শতাংশ, ঘাটাল লোকসভা কেন্দ্রে ৮২.৭০ শতাংশ, ঝাড়গ্রামে ৮৫.৪৭ শতাংশ, মেদিনীপুরে ৮৪.১৩ শতাংশ, পুরুলিয়ায় ৮২.২৮ শতাংশ, বাঁকুড়ায় ৮৩.১৫ শতাংশ, বিষ্ণুপুর কেন্দ্রে ৮৭.৩৯ শতাংশ। এক্ষেত্রে ভোটদানের গড় হার ৮৪.৩৬ শতাংশ।
