ওয়েব ডেস্ক; ১৭ জুলাই : কোচিতে ভারতীয় নৌসেনার সাদার্ন কমান্ডের উদ্যোগে সাদার্ন রেডিনেস ২৬-২ সমারোহের আয়োজন করা হয়েছে ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত। কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর সঙ্গে অংশীদারিত্বে এক্ষেত্রে মূল ব্যবস্থাপক ভারতীয় নৌসেনার নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫৪, যারা সিএমএফ-এর প্রশিক্ষণ শাখা।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের পেশাদার প্রশিক্ষকরা। উল্লেখ্য, সিএমএফ-এর সঙ্গে যোগাযোগের ভিত্তিতে ৪০-টিরও বেশি দেশের সঙ্গে এক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলেছে ভারতীয় নৌ সেনা।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক আইন, তথ্য বিনিময়, মাদক পাচার রোধ, অগ্নি নির্বাপণ, আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা প্রভৃতি বিষয়েও অংশগ্রহণকারীদের সম্যকভাবে অবহিত করা হবে।

প্রশিক্ষণের ক্ষেত্রে সাদার্ন নৌ কম্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশ্বের আঙিনায়, সমুদ্র পরিসরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ভারত এখন নজর কাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *