ওয়েব ডেস্ক; ৩০ মার্চ : ভারতীয় নৌ বাহিনী ২৭ মার্চ, কোচির সাউদার্ন নেভাল কমান্ডের মেরিটাইম ওয়ার ফেয়ার সেন্টারে আইওএনএস মেরিটাইম এক্সারসাইজ ২০২৬ – এর আয়োজন করে। ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম – এর সদস্য, নৌ-বাহিনীর প্রতিনিধিবৃন্দ, আইওএস সাগরের আধিকারিকগণ, ভারত মহাসাগরীয় অঞ্চলে উদ্ভূত আঞ্চলিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ, ফ্রান্স, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালদ্বীপ, মরিশাস, মায়ানমার, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজেনিয়া এবং টিমোরলেস্তে এই সামরিক মহড়ায় অংশ নেয়। ১৬ বছর পর ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আইওএনএস – এর অধ্যক্ষ পদ পেয়েছে ভারত। অত্যাধুনিক পরিবেশে আয়োজিত এই মহড়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জটিল সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলি সমাধান করা হয়।
এই মহড়া থেকে পাওয়া তথ্য আইওএনএস – এর কাজকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। এরফলে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুসংহত ও সুস্থির সমুদ্র ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
