শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি, কলকাতা:
আজ দুপুর ১২:৪৫ নাগাদ আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে বাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। উপস্থিত সংবাদ মাধ্যম এবং সমর্থকদের সামনে তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত অন্যায্য কার্যসূচি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, চাকরিপ্রার্থী শুরু করে দেবত্তোর সম্পত্তি এবং ওয়কফ প্রপার্টি অপব্যবহারের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানাচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পর্যাপ্ত পরিমাণ পুলিশ কোর্ট
চত্বরে মোতায়ন ছিল। দুপুর তিনটে নাগাদ তার শুনানি শেষ হয়। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত রায় এখনো জানা যায় নি।