কলকাতা, ২৪ অক্টোবর : ক্রম্পটন গ্রিভস কনজিউমার ইলেকট্রিক্যালস লিমিটেড বাজারে এনেছে ক্রম্পটন ইন্টেলিসেন্স স্মার্টপ্রো, একটি ওয়্যারলেস ওয়াটার লেভেল কন্ট্রোলার, যার সঙ্গে কন্ট্রোল প্যানেলের কার্যকারিতা একত্রিত রয়েছে, যা দৈনন্দিন গৃহস্থালির জল ব্যবস্থাপনায় আরও বেশি সুবিধা, নিয়ন্ত্রণ ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

ক্রম্পটন ইন্টেলিসেন্স স্মার্টপ্রো-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ

  • লোরা (LoRa) প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেস যোগাযোগ: মেন ওয়াটার লেভেল কন্ট্রোলার (MWC) এবং ওভারহেড ট্যাঙ্ক কন্ট্রোলার (OHT)-এর মধ্যে ওয়্যারলেস যোগাযোগ সক্ষম করে, যার মাধ্যমে আন্তঃতলা তারের সংযোগ ছাড়াই গ্রাউন্ড ফ্লোর থেকে সপ্তম তলা পর্যন্ত সংযোগ স্থাপনে সহায়তা করে, যা ইনস্টলেশনের খরচ ও ঝামেলা কমাতে সাহায্য করে।
  • অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার: ট্যাঙ্ক খালি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু করে এবং ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে পাম্প বন্ধ করে দেয়, ফলে জল উপচে পড়া রোধে সাহায্য করে। মেন কন্ট্রোলারে থাকা চার-স্তরের এলইডি ট্যাঙ্ক স্ট্যাটাস ইন্ডিকেটরের মাধ্যমে জলের স্তর সহজেই জানা যায়।
  • অ্যাপ-ভিত্তিক নিয়ন্ত্রণ: iOS এবং Android-এ উপলব্ধ ক্রমপটন সেনজি অ্যাপের (Crompton Senze App) সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনে দূর থেকেই জলের স্তর পর্যবেক্ষণ করতে, পাম্প পরিচালনা করতে, সর্বোচ্চ ১০টি সময়সূচি সেট করতে এবং কোনও ত্রুটি দেখা দিলে সতর্কবার্তা পেতে পারেন।
  • সুরক্ষা বৈশিষ্ট্য: ভোল্টেজের ওঠানামা, অতিরিক্ত লোড এবং ড্রাই-রান পরিস্থিতি থেকে সংযুক্ত পাম্পকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
  • আবহাওয়া-সহনশীল ডিজাইন: IP65 ওয়েদারপ্রুফ রেটিং-সহ তৈরি হওয়ায় বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতির সংস্পর্শে থাকা জায়গায় ইনস্টলেশনের জন্য এটি উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *