শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ ডিসেম্বর, কলকাতা:
আজ পশ্চিমবঙ্গ গ্রুপ ডি সরকারী কর্মচারি সমিতির রানী রাসমণি রোডের সমাবেশে অনুষ্ঠানে রাজ্য সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, যুবকদের কর্মসংস্থান দিতে ব্যর্থ রাজ্য সরকার। হাজার হাজার ক্লাবকে অর্থায়ন করা হচ্ছে কিন্তু সরকার ডিএ বকেয়া পরিশোধ করতে পারছে না। তিনি রাজ্য সরকারী কর্মচারীদের জন্য বকেয়া ডি এ অবিলম্বে দেবার দাবি জানিয়েছেন।

এই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ রাহা (কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট), জয়দেব হাজরা (সাধারণ সম্পাদক), প্রমুখ।