দেবজিৎ কর, শুভাবরি ওয়েব ডেস্ক , ১৬ অগাস্ট, কলকাতা:
বাঙ্গািলর শ্রেষ্ঠ উৎসব দূগোৎসব। এই উৎসব ঘিরে আশ্বিন মাসে বাংলা তথা ভারতে উৎসাহ ও উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। দূর্গা পূজার উৎসাহ প্রায় মাস দুই আগে থেকেই শুরু হয়ে যায়। এর একটি অঙ্গ হল খুঁটি পূজা। অর্থাৎ যে মন্ডপে মা দুর্গার চার দিন পূজো হবে সেই মন্ডপের খুঁটি পূজা।

দেশের ৮০ তম স্বধীনতা দিবসে কলকাতার হাজরা মোড়ের যতীন দাস পার্কে হয়ে গেল হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির খুঁটি পূজা। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলেন তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বর্ষিয়ান তৃণমূল নেতা আন্তরীকভাবে উদ্যোক্তাদের সফলতা কামনা করলেন। উল্লেখ করা যেতে পারে, এই পুজো এবার ৮৪ বছরে পা রাখল।