শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ জানুয়ারি, কলকাতা:
আজ সকালে (২৪.০১.২৬) রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলার সময় পারিপার্শ্বিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত ছিল।
এর মধ্যেই একটি বিলাসবহুল গাড়ি নিষেধাজ্ঞা অমান্য করে রেড রোড থেকে পার্ক স্ট্রিটের দিকে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে, চালক পালানোর জন্য গতি বাড়িয়ে দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড রেলে ধাক্কা মারে। ফলে গাড়িটির বাম দিকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি এবং চালককে আটক করে। তদন্তের স্বার্থে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
