ওয়েব ডেস্ক; ২৩ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে যাত্রীদের নিরাপদ ও সাবলীল যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মেট্রো রেলওয়ে।
যাত্রীরা পার্ক স্ট্রিট স্টেশনে কেবল ২ নম্বর গেট (ময়দান সংলগ্ন) এবং ৩ নম্বর গেট (বাজার কলকাতা আউটলেট সংলগ্ন) দিয়ে প্রবেশ করতে পারবেন। ১ নম্বর গেট (ভারতীয় জাদুঘর সংলগ্ন), ৫ নম্বর গেট (মেয়ো রোড সংলগ্ন) এবং ৬ নম্বর গেট (কাইড স্ট্রিট সংলগ্ন) সেদিন শুধুমাত্র বাইরে বেরোনোর (এক্সিট) জন্য ব্যবহার করা হবে। ৪ নম্বর গেটটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া, ময়দান স্টেশনে প্রবেশের জন্য শুধুমাত্র ২ নম্বর গেট (জীবন দীপ বিল্ডিং সংলগ্ন) এবং ৩ নম্বর গেট (কনক বিল্ডিং সংলগ্ন) ব্যবহার করা যাবে। ১ নম্বর গেটটি (এলিয়ট পার্ক সংলগ্ন) ওইদিন শুধুমাত্র স্টেশন থেকে বেরোনোর জন্য ব্যবহৃত হবে।