ওয়েব ডেস্ক; ২৪ নভেম্বর: শিকড়ের টানে,মাটির গানে….গ্রাম বাংলার লোকসংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরার একটি উদ্যোগ যার নাম জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব আজ থেকে শুরু হল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার রায়বাঘিনী হাই স্কুলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমা মন্ডল মাননীয়া সাংসদ, স্থানীয় বিধায়ক মাননীয় পরেশ রাম দাস, ক্যানিং এর মহকুমা শাসক মাননীয় প্রতীক সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।