ওয়েব ডেস্ক; ২১ জানুয়ারি : গ্রিন লাইনের ওয়েস্ট বাউন্ড টানেল দিয়ে শিয়ালদহ-এসপ্ল্যানেড স্ট্রিট (২.৬৩ কিমি) এর প্রথম পরীক্ষামূলক রান ২১ জানুয়ারী হলো । মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) চেয়ারম্যান পি উদয় কুমার রেড্ডি, মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষামূলক রানে উপস্থিত ছিলেন। শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ১১:২০ মিনিটে শুরু হওয়া এই পরীক্ষামূলক রানের সময় জেনারেল ম্যানেজার মোটরম্যানস ক্যাবে উপস্থিত ছিলেন। ট্রায়াল রেক (এমআর ৬০৭) ১১:৩১ মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছায়।
এই সফল পরীক্ষামূলক রানের জন্য জিএম সকলকে অভিনন্দন জানিয়েছেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পরীক্ষামূলক রানের পর তিনি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএলের কর্মকর্তাদের সাথে একটি বৈঠকও করেছেন।
এই রেলপথটি চালু হলে কলকাতা এবং শহরতলির জনগণকে শিয়ালদহ এবং হাওড়া থেকে কলকাতার বিভিন্ন অংশ এবং সংলগ্ন অঞ্চলে পৌঁছানোর জন্য একটি আধুনিক পরিবহন ব্যবস্থা প্রদানের ক্ষেত্রে একটি বিপ্লবী পদক্ষেপ হবে।
