ওয়েব ডেস্ক ; ১৮ ফেব্রুয়ারি : কলকাতা মেট্রো রেলওয়ে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সমগ্র পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইন) তে যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের পরীক্ষার জন্য ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি (শনিবার ও রবিবার সহ চার দিন) পর্যন্ত আরেকটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক হতে চলেছে।

এই সময়ের মধ্যে কেবল পূর্ব-পশ্চিম করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। মূল সময়সূচী অনুসারে এই দিনগুলিতে ব্লু লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন সম্পূর্ণরূপে চালু থাকবে।