ওয়েব ডেস্ক; ১২ ডিসেম্বর : শিশু দিবস উৎযাপন করার জন্য, অ্যামওয়ে ইন্ডিয়া পাওয়ার অফ 5 (Po5) পুষ্টি কর্মসূচীর অংশ হিসাবে “ফীড উইথ কাইন্ডনেস” উদ্যোগ চালু করছে যার লক্ষ্য হল শিশু অপুষ্টির মোকাবিলা করা। পুষ্টিগত ফলাফল উন্নত করার জন্য সরকারের দিক থেকে প্রচেষ্টাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই গুরুত্বপূর্ণ মিশনে সহযোগিতা করতে, অ্যামওয়ে এই তৃণমূল স্তরের উদ্যোগে চাইল্ডফান্ড ইন্ডিয়ার অংশীদার হয় যেখানে স্বেচ্ছাসেবীরা বাচ্চাদের জন্য শুধু পুষ্টিকর, সুষম খাবার তৈরি করে দেখান তাই নয়, সেইসঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় পরিবারগুলিকে যুক্ত করেন। এই উদ্যোগ তিনটি Po5 কর্মসূচী অঞ্চল জুড়ে আয়োজিত হয় – মুম্বাই, কলকাতা ও লক্ষ্ণৌ – যার মাধ্যমে এই এলাকার 300+ বাচ্চা ও তাদের পরিবার সহ 750 এর বেশি মানুষ উপকৃত হয়েছেন।

এই উদ্যোগের বিষয়ে কথা বলার সময়, অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, রজনীশ চোপড়া জানান, “আমরা বিশ্বাস করি যে উপযুক্ত পুষ্টিই তরুণ মনেদের বিকাশ ও সাফল্যের ভিত তৈরি করে। উপযুক্ত পুষ্টির সাথে বাচ্চাদের লালনপালন করা শুধু গুরুত্বপূর্ণই নয়- বিশ্বের এক-তৃতীয়াংশ অপুষ্টির ভার বহন করা দেশ হিসাবে ভারতের জন্য একান্ত আবশ্যক। এই শিশু দিবসে, ‘ফীড উইথ কাইন্ডনেস’ কর্মসূচী শুরু করতে পেরে আমরা গর্ববোধ করছি, যা ভারতের পরবর্তী প্রজন্মকে লালনপালন করার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও মজবুত করবে। চাইল্ডফান্ড ইন্ডিয়ার সহযোগিতায় আমাদের স্বেচ্ছাসেবীরা স্থানীয় জনগোষ্ঠীর বাচ্চাদের, স্থানীয় উৎসগুলি থেকে পাওয়া, সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার রান্না ও পরিবেশন করেন, যার মাধ্যমে আরও স্বাস্থ্যকর, আরও উন্নত জীবনযাপনের প্রতি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করার অ্যামওয়ের লক্ষ্য প্রতিফলিত হয়।”