ওয়েব ডেস্ক; ২৮ এপ্রিল: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ জওয়ানরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে, আন্তর্জাতিক সীমান্তে ১.২৫৫ কেজি রূপার গয়না জব্দ করেছে। চোরাকারবারিরা এসব অলঙ্কার ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জব্দকৃত রূপার অলঙ্কারের আনুমানিক মূল্য ৭৭,৪০৪/- টাকা।

২৬ এপ্রিল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, সীমা চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়নের কর্মীরা হাকিমপুর গ্রামের একজন সন্দেহভাজন স্কুটি আরোহীকে তল্লাশির জন্য থামায়। তল্লাশির সময় তার স্কুটির হেড লাইট থেকে ওই রূপার গয়না বেরিয়ে আসে। তল্লাশির সময় চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও জওয়ানরা পাচারকারীকে ঘটনাস্থলেই ধরে ফেলে। এরপর জওয়ানরা জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসে। ধৃত পাচারকারীর পরিচয় – রনি গাজি, জেলা উত্তর ২৪ পরগনা বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত। সে আরও জানায়, স্বরূপধা গ্রামের ইব্রাহিমের কাছ থেকে সে ওই রূপার অলঙ্কারগুলো নিয়েছিল, এরপর সীমান্ত অতিক্রম করে ওই অলঙ্কার ওই ব্যক্তির কাছেই ফেরত দিতে হতো। কিন্তু পথেই তাকে বিএসএফ ধরে ফেলে ।

আটক পাচারকারীকে জব্দ রূপার অলংকার সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

জোয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করে, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে সে জন্য চোরাচালানের সম্ভাব্য সমস্ত পথে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি ভালো দল রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটতে থাকা সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখে।