ওয়েব ডেস্ক; ৪ অগাস্ট : ভারতের স্বাধীনতার ৮০ তম বর্ষ স্মরণীয় করে রাখতে ভারতের একমাত্র লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন (LBMA) গুড ডেলিভারি সোনা ও রুপো নিষ্কাশনকারী, MMTC-PAMP, আজ সরকারিভাবে লঞ্চ করল ‘ভিরাসত – সেলিব্রেটিং এইট্টিয়েথ ইয়ার অফ ইন্ডিয়া’স ইন্ডিপেন্ডেন্স’। এটি একটি সীমিত সংস্করণের ১০ গ্রাম ওজনের স্মারক সোনার কয়েন, যা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ৯৯৯.৯+ বিশুদ্ধ রিসাইকেল করা সোনা দিয়ে।

করলেন অলিম্পিকে রুপো এবং কমনওয়েলথ গেমসে তিনবারের সোনা জয়ী চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু এটি লঞ্চ করলেন ।

এই উপলক্ষে সমিত গুহ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, MMTC-PAMP বললেন “ভারত স্বাধীনতার ৮০তম বছর উদযাপন করছে। এই অবস্থায় ভিরাসত হল একটা দেশের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, যে দেশ পৃথিবীকে সহিষ্ণুতা, উদ্ভাবন ও অর্জনের মধ্যে দিয়ে প্রেরণা দিয়ে চলেছে। আমরা প্রথম ভিরাসত স্মারক কয়েনটি মীরাবাঈ চানুকে উপহার দিতে পেরে সম্মানিত বোধ করছি। তাঁর অসামান্য যাত্রা সেই সংকল্প ও উৎকর্ষের প্রতীক যা আধুনিক ভারতের লক্ষণ। ঠিক যেমন MMTC-PAMP সোনা রিসাইকেল করার মত সুস্থায়ী অনুশীলনের মাধ্যমে আরও দায়িত্বশীল ও স্বনির্ভর প্রিশাস মেটালস ইকোসিস্টেম গড়ে তুলতে দায়বদ্ধ, মীরাবাঈয়ের উৎকর্ষের পিছনে বিরামহীন দৌড় দেশের প্রতি দায়বদ্ধতা ও একনিষ্ঠতার একই মেজাজের প্রতিফলন। বিরাসতের মধ্যে দিয়ে আমরা কেবল ভারতের গৌরবময় অতীত উদযাপন করছি না, সেইসব মানুষকেও উদযাপন করছি, যাঁরা তার ভবিষ্যৎ তৈরি করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *