ওয়েব ডেস্ক; কলকাতা, ১১ নভেম্বর : ছট উৎসবের মরশুমে (১ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত) ভারতীয় রেলওয়েতে টিকিটের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। সারা দেশে লক্ষ লক্ষ যাত্রী এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে রেলযাত্রা করেছেন, যা প্রমাণ করে যে তারা নিরাপদ, নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণের জন্য ভারতীয় রেলওয়ের উপর পরম আস্থা রাখছেন।
পূর্ব রেলওয়ে যাত্রীদের সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষ ট্রেন পরিচালনা করেছে, সেগুলি যেমন শিয়ালদহ থেকে গোরাখপুর, হাওড়া থেকে রক্সল , কলকাতা থেকে শিলচর , ভাগলপুর থেকে নিউ দিল্লী , আসানসোল থেকে ছত্রপতি মহারাজ শিবাজী টার্মিনালস , কলকাতা থেকে পাটনা, কলকাতা থেকে সাহারসা, মালদা টাউন থেকে আনন্দবিহার, আসানসোল থেকে খাতিপুরা ,হাওড়া থেকে পাটনা, হাওড়া থেকে খাতিপুরা, মালদা টাউন থেকে উধনা, শিয়ালদহ থেকে লখনৌ,কলকাতা থেকে গোরাখপুর, যার ফলে যাত্রীরা উৎসবের এই বিশেষ সময়ে সহজে ও সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। পূর্ব রেলওয়ের তরফ থেকে পর্যাপ্ত সংখ্যক বিশেষ ট্রেন চালানো, টিকিট বুকিংয়ের প্রক্রিয়া সহজীকরণ, এবং অতিরিক্ত যাত্রীদের জন্য সুরক্ষা ও আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।
